সেরা ১০টি বাংলা কষ্টের শায়ারি

***আমি আর ফিরবনা***

আমি চলে গেলে কেউ খুঁজবেনা,কারো ভাঙ্গবেনা বুক
আমি ব্যাথা পেলে কেউ কাঁদবেনাকেউ মুছবেনা চোখ 
আমি একা একা কেঁদে কেঁদে সব ছেড়ে যাবো চলে,
কারো ডাকে আমি আর ফিরবনা 
দিন যায় দিন গুনে কষ্টের জাল বুনে জানবেনা কেউ
কোন দিন
আমার স্বপ্ন গুলো হয়ে গেলো এলোমেলো,
জীবনটা বর্ণ বিহীন...
...................................................................................................................................................

***তোমার জন্য আমি কেঁদেছি**** 

চোখ থেকে ঝরে পরা অশ্রু গুলোই
যদি কান্না হয় 
তবে আমি কাঁদিনি তোমার জন্য  
সত্যিই বলছি সে কান্নার 
পরিমাণ এত 
নগণ্য যে তাঁকে কান্না বলে না  
কিন্তু হৃদয়ের অদেখা চোখের 
অশ্রু ফোঁটা গুলো যদি 
কান্না হয় ! 
তবে আমি কেঁদেছি 
তোমার জন্য আমি কেঁদেছি 
অনেক কেঁদেছি  
তোমার প্রতিটা রেখে যাওয়া 
মুহূর্ত আমাকে কাঁদিয়েছে 
প্রতিদিন আমাকে কাদাছে এক 
হারানোর যন্ত্রণায়

...................................................................................................................................................

***তোমার দেওয়া কষ্টগুলো**** 

তোমার দেওয়া কষ্টগুলো যখন
আমার সুখ,তখন আমি আরও
কষ্ট পেতে চাই
তোমার ঝরানো অশ্রু গুলো
যখন আমার আনন্দ
তখন আমি আরও
আনন্দ পেতে চাই
যখন তোমার ভালোবাসা
আমার কাছে স্মৃতি
তখন স্মৃতি গুলোকে আমি
দীর্ঘায়িত করতে চাই
...................................................................................................................................................

***কারো চোখের পানির কারণ হয়না**** 

কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ
কিন্তু কঠিন হচ্ছে সেই
কথাটি ধরে রাখা 
কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন
কথাটা আপনি রাখতে পারবেন কি না
মনে রাখবেননদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেন
যে আপনি নৌকা চালাতে পারেননা তাহলে হয়তো আপনার
ভুলে তাকে ডুবে মরতে হবেনা 
তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার
আগে বারবার ভাবুন তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা 
সবসময় খেয়াল রাখবেন আপনার
ভুলটা কখনো যেন কারোর চোখের পানির
মাঝে বেঁচে না থাকে 
...................................................................................................................................................

কেন এতো অবহেলা ? 

তুমি তো বলে ছিলেতুমি শুধু আমার
আমাকে কোথাও হারাতে দেবেনা
প্রতিটা মুহুর্ত একই ভাবে ভালোবাসায় জড়িয়ে রাখবে
তাহলে আজ এতো দুরে সরে আছো কেনো…?
কেন এতো অবহেলা ?
ফিরে এসো… ফিরে এসো
সেই আগের মতো হয়ে
...................................................................................................................................................

***এখন আর আমার চোখে জল আসে না ****

অনেকেই বলে সময় নাকি সব ঠিক করে দেয়

আমিও দেখব কি করে পারে এই সময় তোমার সব কিছু ঠিক করতে ,,

তবে মনে হচ্ছে এই সময় আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে ,

এই সময় আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে ,
আবার এই সময় হয়তো কোন এক দিন তুমি নামক সব কষ্টকে ভুলিয়ে দিবে ,,
সুখি করে দিবে আমাকে ,, তবে জানো আমার মনে হয়
পৃথিবীর প্রতিটা মানুষই তার সব কাজের পেছনেই কিছু না কিছু স্বার্থথাকে ,,
কিন্তু শুধু জানতে ইচ্ছা করে তুমি আমার সাথে কোন স্বার্থের কারনে এই ভালোবাসার অভিনয় করেছ ,, কি পেয়েছ ,, আর যা পেয়েছ তা হচ্ছে আমার ভালোবাসা , , এই সত্যি ভালোবাসা টার জন্য তুমি মিথ্যে ভালোবাসার অভিনয় করলে ,, কি অদ্ভূত মানুষ তুমি ,, তুমি বোঝনি আমাকে,, তুমি বোঝনি জীবন থেকে কি হারালে ,, কিন্তু এক দিন হয়তো বোঝবে ভাবছ সেদিন আবার ফিরে আসবে ,,ভুল ভাবছ কারন তোমার ফিরে আসার পথটা তুমিই নষ্ট করে দিয়েছ ,, আর এই সময় আমাকে ও পরিবর্তন করে দিয়েছে ,,, তুমি হয়তো ভুলে গেছ তোমার জন্য এখন আর আমার চোখে জল আসে না ,,,
...................................................................................................................................................

***হৃদয়টা আজ ক্ষতবিক্ষত***

হৃদয়টা আজ ক্ষতবিক্ষত,

কষ্টের বান ডেকেছে হৃদয়ে হায়,

কত আশাকত স্বপ্ন নিয়ে বেধেছিলাম ভালোবাসার সংসার,

কিন্তু তুমি ছেড়ে চলে যাওয়ায় সবই হলো আজ চুরমার,
কান্না বাধঁ মানে নাঝরে যায় অসহ্য যন্ত্রনায়,
মন শুধু বারেবারে একটি কথাই বলে যায়,
এতটা কষ্ট তুমি কেন দিলে আমায়??

*** চলে যাও আমার জীবন থেকে***

ভালোবাসা মানে যদি কষ্ট আর অবহেলা হয়,
তাহলে আমি চাইনা এমন ভালোবাসাকে
ভালোবাসা মানে যদি কারো মন ভাঙ্গা হয়,
তাহলে আমি এ ভালোবাসাকে ঘৃণা করি
ভালোবাসা মানে যদি নিত্যদিন তোমার দূরব্যাবহার হয়ে থাকে,
তাহলে বলবো চলে যাও আমার জীবন থেকে............

...................................................................................................................................................

 ***ভালবাসা তুমি বুঝতে পারনি কখনো****

তোমাকে ছাড়া আমি এখন ভালই
আছি...আস্তে আস্তে ভুলে যাওয়ার
চেষ্টা করছি তোমাকে...বলতে গেলে এখন
তোমার কথা মনেই পরে না...তোমার
জন্য এখন আর কষ্টও পাই না...শুধু কেন
জানি মাঝে মাঝে কষ্ট হয়...আমার
হৃদয়ের অকৃত্রিম
ভালবাসা তুমি বুঝতে পারনি কখনো..

...................................................................................................................................................

**ভেবনা আমি কাঁদছি **

যদি বৃষ্টির জল চোখ ছুয়ে যায় 
ভেবনা আমি কাঁদছি 
 ফিরে আসবেনা জেনেও মিথ্যে আশায় বুক বাঁধছি! 
হতে পারে কান্না অথবা শুধুই বৃষ্টি জল 
হয়ত সেটা মনের হাজার অনুভুতির যোগফল!
কে বা দেখে মনের ব্যাথা আর কে ই বা শোনে কথা 
হাজার কথা গুমরে ফেরে শুধুই নীরবতা!! 

No comments

shamim. Powered by Blogger.